সমুদ্রের পানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি
জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বনমুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে গোটা পৃথিবী। সেক্ষেত্রে বাড়ছে হাইড্রোজেন জ্বালানির চাহিদা। সেই চাহিদা মেটাতে সমুদ্রের পানিকে ক্ষারযুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষকদের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বনমুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে।







